নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১১ আগস্ট বন্দরটিলা বিএনপির স্থায়ী কার্যালয়ে ৩৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ উদ্দীনের নেতৃত্বে দরিদ্র পরিবারের মাঝে উপহার হিসেবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বিএনপি নেতা সুমন রহমান, ইপিজেড থানা ছাত্রদলের সদস্য সচিব আকিব জাবেদ, ইপিজেড থানা তাঁতীদলের সভাপতি জাহেদ আনসারী, মো. আমিন, যুবদল নেতা জাবেদ ও জাসেদ। প্রেস বিজ্ঞপ্তি।









