১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে রসুলবাগ বয়েজ ক্লাবের উদ্যোগে মরহুম আহমদ হোসেন স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ গত শনিবার সন্ধ্যায় সম্পন্ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। আবদুর রহিমের সভাপতিত্বে এবং মোবারক হোসেন ও মো. শাহীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাসিম চৌধুরী, জিয়াউল হক মিন্টু, ইসমাইল হোসেন লেদু, আলী হোসেন প্রমুখ। পরে প্রধান অতিথি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।











