আহমদ ছফার বইগুলো বাংলা সাহিত্যের অন্যতম সম্পদ

আলোচনা অনুষ্ঠানে বক্তারা

| রবিবার , ৫ জুলাই, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

সাহিত্যিক আহমদ ছফার সাহিত্য নিয়ে আলোচনা ও কবিতা পাঠের আসরে বক্তারা বলেছেন, আহমদ ছফা ছিলেন একজন শক্তিমান লেখক, কবি, দার্শনিক ও বুদ্ধিজীবী। তাঁর প্রত্যেকটি বই বাংলা সাহিত্যের অন্যতম সম্পদ। আহমদ ছফা আমাদের আলোকবর্তিকা, তাঁর দেখানো পথে আমাদের এগিয়ে যাওয়া দরকার।

গত ২ জুলাই চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে আহমদ ছফা স্মৃতি পরিষদের উদ্যোগে মোহাম্মদ শাহারিয়ার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাহিদুল ইসলাম চৌধুরী। কবি কুতুবউদ্দিন বখতেয়ার ও যারীন সুবাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. ফরিদ ফারুক, গবেষক সোহেল মুহাম্মদ ফখরুদ্দিন, শিশুসাহিত্যিক অরুণ শীল ও লেখক আবদুর রহিম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, কবি শুক্কুর চৌধুরী, অমিত বড়ুয়া, আলমগীর হোসাইন, কাজী সাইফুল হক, আবু সুফিয়ান, শাহী মোহাম্মদ ইলিয়াছ, নাটু বিকাশ বড়ুয়া, এম এইচ সোহেল, হানিফ মান্নান, পুষ্পিতা সেন, বিপ্লব বডুয়া, আরাফাত হোসেন, কামাল উদ্দিন, মো. বেলাল, নাহিন আক্তার, মো. আব্বাস, কফিল উদ্দিন দুলাল, মো. নাজিম উদ্দিন, মো. জামাল উদ্দিন, মোকাররম রহমান, হোসেন ইব্রাহিম, মো. নাজমুল হক শামীম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসব মতের ওলামাদের ঐক্যবদ্ধ হয়ে উম্মাহর কল্যাণে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধএতিমখানায় মৌসুমী ফল ও খাদ্য সামগ্রী বিতরণ