সব মতের ওলামাদের ঐক্যবদ্ধ হয়ে উম্মাহর কল্যাণে কাজ করতে হবে

জামায়াতের উলামা বিভাগের সমাবেশে মাওলানা হালিম

| রবিবার , ৫ জুলাই, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উলামা বিভাগের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ গত ৩ জুলাই নগরীর বিআইএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মহানগরী উলামা বিভাগের সভাপতি মাওলানা মমতাজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন।

বক্তব্য দেন, অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন, অধ্যক্ষ মাওলানা আবু হানিফা মুহাম্মদ নোমান, বাংলাদেশ মসজিদ মিশনের চট্টগ্রাম মহানগরী সভাপতি মাওলানা মুহসিন আল হোসাইনি, মাওলানা মুহাম্মদ সোলাইমান, বিআইএ মসজিদের খতিব মাওলানা সাফওয়ান বিন হারুন আযহারি, মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, মাওলানা মিয়া মোহাম্মদ হোসাইন শরীফ, মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মুহাম্মদ বেলাল, মাওলানা রুহুল আমীন, মাওলানা সলিমুল্লাহ হাবিবী, মাওলানা আনোয়ার হোসেন প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, দেশের বৃহত্তর স্বার্থে সব মত ও ধারার ওলামায়ে কেরামের মধ্যে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ব ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে হবে। ইসলামের মৌলিক আদর্শ ও উম্মাহর বৃহত্তর কল্যাণকে সামনে রেখে মতপার্থক্যকে বিভেদের কারণ না বানিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার চর্চা করতে হবে। তিনি বলেন, সমাজে শান্তি, সমপ্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আলেম সমাজের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাশিমপুর, সাতবাড়ীয়া ও কাঞ্চনাবাদ ইউনিয়ন পূজা পরিষদের সম্মেলন
পরবর্তী নিবন্ধআহমদ ছফার বইগুলো বাংলা সাহিত্যের অন্যতম সম্পদ