পরিবেশ মানবাধিকার আন্দোলন–পমা’র সহ–সভাপতি, কলামিস্ট মুহাম্মদ মুসা খানের মাতা পটিয়া উপজেলার হুলাইন গ্রামের মরহুম মোহাম্মদ হাশেম খান সওদাগরের স্ত্রী আসমা খাতুন (৮৬) গতকাল সোমবার দিবাগত রাত পৌনে তিনটায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…. রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৪ মেয়ে ও নাতি–নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল মঙ্গলবার বাদ আসর মরহুমার নামাজে জানাজা ফখর খান জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। আসমা খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন–পমার চেয়ারপার্সন অধ্যক্ষ হাসিনা জাকারিয়া, নির্বাহী সভাপতি আমিনুর রশিদ কাদেরী, সাধারণ সম্পাদক সাংবাদিক আবসার মাহফুজ, হুলাইন ছালেহ–নূর ডিগ্রি কলেজে সভাপতি মো. ইসহাক চৌধুরী, অধ্যক্ষ এন এম ফখরুদ্দীন ও উপাধ্যক্ষ মো. আযম খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।














