কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেসের দৃঢ় বিশ্বাস, তার দেশ বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের চমকে দিতে পারে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেভেস সাফ জানিয়েছেন, তার দল কেবল জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। তিনি বলেন, ‘আমি মনে করি কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১–০ গোলে হারাতে পারে। আমরা জয়ের জন্যই খেলছি। যখন কোনো দলের প্রতি প্রত্যাশা কম থাকে কিন্তু জেতার ইচ্ছা থাকে প্রবল, তখন যেকোনো কিছুই সম্ভব।










