‘চির–অবনত তুলিয়াছে আজ গগনে উচ্চ শির’ শিরোনামে আবৃত্তিযোগের আবৃত্তি সন্ধ্যার দ্বিতীয় পর্ব গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের আর্ট গ্যালারি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম ও সিলেটের ছয় তরুণ শিল্পী শোনালেন দেশ–বিদেশের কবিদের কবিতা।
বয়ান শিল্পাঙ্গনের সদস্য রচয়িতা দেবী ঐশীর সঞ্চালনায় আবৃত্তি পরিবেশন করেন মুক্তাক্ষর সিলেটের হিমেল মাহমুদ, নির্মাণ আবৃত্তি অঙ্গনের অর্ণব বড়ুয়া ও পুষ্পা সর্ববিদ্যা, কণ্ঠনীড় বাচিক শিল্পচর্চা কেন্দ্রের তাজুল ইসলাম এবং শব্দনোঙর আবৃত্তি সংগঠনের সায়েম উদ্দীন ও সাবিহা আক্তার।
আবৃত্তি পর্ব শেষে ‘কথামালা’য় শিল্পীদের পরিবেশনার বিশ্লেষণ করেন আমন্ত্রিত অতিথি অভিনেত্রী ও নাট্যজন শুভ্রা বিশ্বাস, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, আবৃত্তিশিল্পী মাহবুবুর রহমান মাহফুজ ও প্রবীর পাল। প্রেস বিজ্ঞপ্তি।














