১২–১৪ বছরের কিশোর কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে আয়োজিত দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর চট্টগ্রাম পর্বে গতকাল রোববার দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসন এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বিভিন্ন থানার বালক–বালিকারা গতকাল তিনটি ইভেন্ট ফুটবল, কাবাডি এবং ক্রিকেট প্রতিযোগতায় অংশ নেয়। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ফুটবল ইভেন্টে বালকদের ৪টি এবং বালিকাদের ৪টি খেলা অনুষ্ঠিত হয়। বালকদের বিভাগে আনোয়ারা ৪–১ গোলে রাউজানকে, সীতাকুন্ড ৩–০ গোলে বায়েজিদ শিক্ষা থানাকে,হাটহাজারী ৪–০ গোলে কর্ণফুলীকে, বাঁশখালী ৪–৩ গোলে মীরসরাইকে পরাজিত করে। বালিকা বিভাগে রাউজান ৩–২ গোলে আনোয়ারাকে,সীতাকুন্ড ৬–০ গোলে বায়েজিদকে, মীরসরাই ৩–০ গোলে বাঁশখালীকে পরাজিত করে। কর্ণফুলী অনুপস্থিত থাকায় হাটহাজারীকে বিজয়ী ঘোষণা করা হয়। ফুটবল ইভেন্টে বালক–বালিকাদের খেলা ৯ মে পর্যন্ত চলবে।
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে কাবাডি ইভেন্টে বালকদের ৮টি এবং বালিকাদের ৮টি খেলা অনুষ্ঠিত হয়। বালক বিভাগে হাটহাজারী ২০–০০ পয়েন্টে পাঁচলাইশকে, বোয়ালখালী ২৪–২৩ পয়েন্টে বায়েজিদ শিক্ষা থানাকে,পাহাড়তলী শিক্ষা থানা ৩৪–৩১ পয়েন্টে পটিয়াকে,বাঁশখালী ৩২–০৩ পয়েন্টে কর্ণফুলী শিক্ষা থানা থানাকে,কর্ণফুলী ২৪–১৫ পয়েন্টে মীরসরাইকে,হাটহাজারী ১৮–০৯ পয়েন্টে রাঙ্গুনিয়াকে,সীতাকুন্ড ২৭–২৪ পয়েন্টে আনোয়ারাকে,ফটিকছড়ি ২৫–১৮ পয়েন্টে লোহাগাড়াকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উঠে। কাবাডিতে বালিকাদের বিভাগে পাঁচলাইশ শিক্ষা থানা ২৭–০৭ পয়েন্টে হাটহাজারীকে,বোয়ালখালী ৪৭–১৯ পয়েন্টে বায়েজিদ শিক্ষা থানাকে,পটিয়া ২৭–১৩ পয়েন্টে পাহাড়তলী শিক্ষা থানাকে, বাঁশখালী ১৪–১০ পয়েন্টে কর্ণফুলী শিক্ষা থানাকে এবং কোতোয়ালী শিক্ষা থানা ২০–০০ পয়েন্টে মীরসরাইকে,পাঁচলাইশ শিক্ষা থানা ২৮–০৫ পয়েন্টে রাঙ্গুনিয়াকে,সীতাকুন্ড ১৮–১১ পয়েন্টে আনোয়ারাকে এবং ফটিকছড়ি ১৪–১০ পয়েন্টে লোহাগাড়াকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উঠে। বালক–বালিকা বিভাগে কাবাডি ইভেন্ট ৫ মে পর্যন্ত চলবে।

সাগরিকার মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে বালকদের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চারটি খেলা সম্পন্ন হয়। গতকাল লোহাগাড়া বোয়ালখালীকে,চন্দনাইশ কর্ণফুলীকে, রাঙ্গুনিয়া পটিয়াকে এবং ফটিকছড়ি সাতকানিয়াকে পরাজিত করে। বালিকা বিভাগের খেলা সাগরিকার মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে চারটি খেলায় বোয়ালখালী লোহাগাড়াকে,কর্ণফুলী চন্দনাইশকে, পটিয়া রাঙ্গুনিয়াকে এবং ফটিকছড়ি সাতকানিয়াকে পরাজিত করে। আগামী ৯ মে পর্যন্ত বালক–বালিকা বিভাগে ক্রিকেট ইভেন্টের খেলা চলবে।











