নগরবাউল জেমসের একটি পারিবারিক মুহূর্তের ভিডিও এখন ভাইরাল সামাজিকমাধ্যমে। সেখানে দেখা যায়, ছোট্ট পুত্রসন্তান জিবরান আনামকে ড্রামস বাজানোর খুঁটিনাটি শেখাচ্ছেন জেমস। ভিডিওটি প্র্যাকটিস প্যাডে ধারণ করা হয়েছে বলে জানা গেছে। সেখানে দেখা যায়, জেমস ছেলেকে ড্রাম স্টিক ধরার সঠিক পদ্ধতি ও ড্রাম বাজানোর মৌলিক কৌশল দেখাচ্ছেন। খবর বাংলানিউজের।
আগ্রহ নিয়ে বাবার শেখানো বিষয়গুলো অনুসরণ করছে ছোট্ট জিবরানও। ড্রামসকে যেন খেলনার মতোই উপভোগ করতে দেখা যায় তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিকমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্য করছেন, এ যেন রক্তের টান, কেউ লিখেছেন, রকের উত্তরাধিকার যেন আগেই তৈরি হয়ে গেছে। আবার কেউ কেউ বলেছেন, রকস্টারের ছেলে বলেই ড্রামস তার কাছে খেলনার মতো।














