আন নিসা একাডেমিতে হিফয শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান

| রবিবার , ২১ জুন, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

নগরীর দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আন নিসা একাডেমিতে হিফয শিক্ষার্থীদের সবক প্রদান ও ইসলাহী তালীম প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টায় একাডেমি ক্যাম্পাসে এক আধ্যাত্মিক ও ধর্মীয় পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন নিসা একাডেমির কোচেয়ারম্যান ইয়াসমিন আলম। একাডেমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. মাহবুবুর রহমানএর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনআল হামিম ইনস্টিটিউটের প্রিন্সিপাল আরিফুল ইসলাম, এস এ ফ্যামিলির ম্যানেজার আবির মাহামুদ ইরফান, বায়তুল করিম মাদরাসার মুহাদ্দিস মাওলানা ইব্রাহিম আনোয়ারী, আরাবিয়াহ তাজবীদুল কুরআন মাদরাসার শিক্ষাপরিচালক হাফেজ মাওলানা সালামাতুল্লাহ, তাওহিদুল উম্মাহ মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হামিদ। এছাড়াও মাদরাসার অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা হিফয শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা পবিত্র কুরআন হিফয করার গুরুত্ব, ফজিলত এবং অর্জিত জ্ঞান বাস্তব জীবনে ধারণ ও প্রতিফলিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। ইসলামী আলোচনার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘রিডিং বি (বাংলা ও ইংরেজি) কম্পিটিশন’ এবং তাজবিদ ডিবেট‘-এ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ইয়াসমিন আলম। অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ অতিথি মাওলানা ইব্রাহিম আনোয়ারী হিফয প্রত্যাশী শিক্ষার্থীদের আনুষ্ঠানিক সবক প্রদান করেন। সবশেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা থাকতে হবে
পরবর্তী নিবন্ধচারিত্রিক মাধুর্য আর সেবার মাধ্যমে জনপদ জয় করতে হবে