আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্টে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন

| রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:১২ পূর্বাহ্ণ

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্টে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। পুসাব ইস্ট ডেল্টা টিমের আয়োজনে চান্দগাঁওয়ের ফরচুন স্পোর্টস অ্যারেনায় গত ১০ ও ১১ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে চট্টগ্রামের নয়টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৪টি দল অংশ নেয়। গত শুক্রবার প্রতিযোগিতার ফাইনালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে দেয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় দলকে ১৮ হাজার টাকা এবং রানার্সআপ ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় দলকে ১২ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। উল্লেখ্য, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা ও মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয় এই আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্ট ২০২৬।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ব্যাডমিন্টন একাডেমির গ্রীষ্মকালীন প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধমালয়েশিয়াকে হারিয়ে মেয়েরা পঞ্চম চাইনিজ তাইপেকে হারিয়ে ছেলেরা সপ্তম