চট্টগ্রাম ব্যাডমিন্টন একাডেমি আয়োজিত আন্তঃ ব্যাডমিন্টন প্রতিযোগিতা গতকাল শনিবার চট্টগ্রাম রাইফেলস ক্লাবে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার আ্যামেচার ক্যাটাগরির সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হয়েছেন হাসনাত আর রানার আপ হন আনজুমান। আ্যামেচার ডাবলসে চ্যাম্পিয়ন হাসনাত–কর্নর জুটি আর রানার আপ সুদিপ্তা–ইবাদ জুটি। ক্যাটাগরি সি সিঙ্গেলসে চ্যাম্পিয়ন অনুভব আর রানার আপ ওয়াজিদ। ক্যাটাগরি সি ডাবলসে চ্যাম্পিয়ন নয়নিকা–অনুভব জুটি আর রানার আপ বুশরা– ওয়াজিদ জুটি। ক্যাটাগরি বি ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন মুন্তাকিম–রোদেলা জুটি আর রানারআপ হয়েছে জাইন– ইশা জুটি। ক্যাটাগরি বি লাল দল সিঙ্গেলসে চ্যাম্পিয়ন আকবর আর রানারআপ রাফসান। ক্যাটাগরি বি নীল দল চ্যাম্পিয়ন ইশা আর রানার আপ রোদেলা। সিনিয়র সিঙ্গেলসে চ্যাম্পিয়ন শিহাব আর রানারআপ ওয়াসিফ। সিনিয়র ডাবলসে চ্যাম্পিয়ন শিহাব–ইফাজ জুটি আর রানারআপ ওয়াসিফ– সাদিদ জুটি। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া সংগঠক এমদাদুল হক বাদশা। বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবুল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক নুরুল হক, ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম, ক্রীড়া সংগঠক সামির বক্স, প্রসেনজিত দত্ত রাজু, সরওয়ার আলম চৌধুরী মনি, জিয়া হোসেন, মাকসুদুল করিম, অপু চৌধুরী, তৌহিদ হোসেন, আবু নাঈম মাহতাব মোরশেদ, একাডেমির প্রধান কোচ মোস্তফা জাবেদ এবং কোচ টিটু বড়ুয়া। প্রতিযোগিতায় প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহন করেন। পরে অংশগ্রহণকারী সবার হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়।











