প্রীতি ম্যাচে উত্তরা ক্লাবের বিপক্ষে চিটাগাং ক্লাবের জয়

| রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:১২ পূর্বাহ্ণ

চারটি পৃথক প্রীতি ম্যাচে উত্তরা ক্লাবকে হারিয়েছে চিটাগাং ক্লাব লিমিটেড (সিসিএল)। গত ১১ সেপ্টেম্বর শুক্রবার প্রীতি ক্রিকেট ম্যাচে চিটাগাং ক্লাব ক্রিকেট দল ৮০ রানে উত্তরা ক্লাবকে পরাজিত করে। একই দিন সন্ধ্যায় সিসিএল স্ন্‌কার রুমে অনুষ্ঠিত প্রীতি স্নুকার ম্যাচে উত্তরা ক্লাব দলকে হারিয়ে জয় পায় চিটাগাং ক্লাব দল। এর আগে ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে চিটাগাং ক্লাব ৫০ গোলের ব্যবধানে উত্তরা ক্লাবের বিপক্ষে জয়লাভ করে। একই দিন লন টেনিসে উত্তরা ক্লাব দলের বিপক্ষে জয়লাভ করে চিটাগাং ক্লাব দল। গত শুক্রবার সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ)। তিনি এবং উত্তরা ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ ফায়সাল তাহের প্রীতি ম্যাচে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। চিটাগাং ক্লাবের ভাইস চেয়ারম্যান মো. সৈয়দুল আনোয়ার ফরহাদ, জাবেদ হাশেম (নান্নু), ডা. ফাহিম হাসান রেজা, এডভোকেট সাবরিনা চৌধুরী, মোহাম্মদ কামরুল ইসলাম, শেখ হাছান জামান এবং উভয় ক্লাবের সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক সিসিএল ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকায় ৫ উইকেটের জয় বাংলাদেশ ‘এ’ দলের