বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে জেলা জজ ও দায়রা জজ আদালত এবং যুগ্ম জেলা জজ আদালত পরিদর্শন করেছে।
আইন বিভাগের শিক্ষক আমিনুল হক সিদ্দিকী ও রিদোয়ানুল হকের তত্ত্বাবধানে আদালত সমূহের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন শিক্ষার্থীরা।
পরিদর্শন বিষয়ে শিক্ষার্থীরা বলেন, আইন পেশায় প্রবেশের পূর্বে আমাদের সহ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এই ধরনের আদালত পরিদর্শন এবং মাননীয় বিচারক ও বিজ্ঞ আইনজীবীরা বিচারিক বিষয় কীভাবে পরিচালিত করেন তা আমরা প্রত্যক্ষ করেছি।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই ধরনের সুযোগ প্রদান করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জাানচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।











