পাঁচলাইশ ও কাতালগঞ্জে দুই ভবন মালিকের বিরুদ্ধে মামলা, জরিমানা

মশার বিস্তার রোধে অভিযান

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর, ২০২২ at ১১:০৭ পূর্বাহ্ণ

এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় নগরের পাঁচলাইশ ও কাতালগঞ্জ আবাসিক এলাকার দুই ভবন মালিকের বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে আদায় করা হয় ৩০ হাজার টাকা জরিমানা।

গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। সংশ্লিষ্টরা জানান, অভিযানে পাঁচলাইশ ও কাতালগঞ্জ আবাসিক এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার উৎসস্থল বিভিন্ন বাসা বাড়ির ছাদ বাগান ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়।

এ সময় এডিস মশার জন্মস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআদালত পরিদর্শনে বিজিসি ট্রাস্ট ভার্সিটির আইনের শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধআজ সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক বিএনপির