চট্টগ্রামে বিসিবি’র ‘বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি ট্রেইনিং’ কোর্স সম্পন্ন

| রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিকিউরিটি কমিটির উদ্যোগে চট্টগ্রামে দু’দিনব্যাপী ‘বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি ট্রেইনিং’ কোর্স সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রামের সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন বিসিবি পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইস্রাফিল খসরু। এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিবি কাউন্সিলর শহিদুর রহমান এবং ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল। চট্টগ্রামের মোট ৩২ জন প্রশিক্ষণার্থী এই বিশেষ নিরাপত্তা কোর্সে অংশগ্রহণ করেন। কোর্সটি পরিচালনা করেন বিসিবি’র হেড অব সিকিউরিটি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম আহমেদ এবং সিকিউরিটি ম্যানেজার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকো. ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া
পরবর্তী নিবন্ধগ্রীষ্মকালীন ক্রীড়ায় রাঙ্গামাটির সেরা সাঁতারু প্রেমা বিশ্বাস