আজ শাহসূফি সৈয়দ গিয়াস উদ্দিন (ক.) আল–মাইজভাণ্ডারীর ১৫তম বার্ষিক ওরশ বোয়ালখালীর খিতাপচরস্থ গাউসিয়া আজিজিয়া ইউসুফিয়া মনজিলে অনুষ্ঠিত হবে। ওরশের কর্মসূচিতে রয়েছে–মাজার শরীফে গিলাফ চড়ানো, খতমে কোরআন, খতমে গাউসিয়া, খতমে তাহলীল, আলোচনা সভা, মিলাদ ও কাওয়ালী মাহফিলি। ওরশে সকলকে উপস্থিত থাকার জন্য এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












