আজ লালদীঘি ময়দানে হিজরি নববর্ষ বরণ অনুষ্ঠান

| বুধবার , ১৭ জুন, ২০২৬ at ৮:৪৪ পূর্বাহ্ণ

হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে হিজরি নববর্ষ ১৪৪৮ বরণ ও হিজরি ১৪৪৭ বিদায় অনুষ্ঠান আজ দুপুর ২টায় নগরীর লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হবে। হিজরি নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ এর সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধন করবেন রাজনীতিবিদ মাওলানা এম এ মতিন। বিশেষ অতিথি থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের চেয়ারম্যান আল্লামা কাযী মুঈন উদ্দীন আশরাফী, অধ্যক্ষ সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী, অধ্যক্ষ হাফেজ সোলাইমান আনসারী, অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী, কাযী ছাদেকুর রহমান হাশেমী। আলোচক থাকবেনপ্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন, গবেষক মোছাহেব উদ্দিন বখতিয়ার। হামদ, না’তে রাসুল (.) গজল, মরমী, কাউয়ালি, মাইজভাণ্ডারী, দেশাত্মবোধকসহ উজ্জীবনধর্মী গান ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে হিজরি নববর্ষকে বরণ করে নেবেন বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক সংগঠনের শায়ের ও খুদে শিল্পীরা। হিজরি বর্ষবরণ অনুষ্ঠানে সকলকে অংশগ্রহণ করার জন্য পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইরান, যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে সম্মত হওয়ায় সংঘাতের পথে ট্রাম্প ও নেতানিয়াহু
পরবর্তী নিবন্ধঅপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে গল্প আহরণ প্রতিযোগিতা