আকবরিয়া স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ

| শুক্রবার , ২১ জুলাই, ২০২৩ at ৫:০৫ পূর্বাহ্ণ

হাটহাজরী উপজেলার আকবরিয়া স্কুল এন্ড কলেজ হল রুমে গত বধুবার একাদশ–দ্বাদশ শ্রেণির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আবুল মনসুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবরিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য জসিম উদ্দিন শাহ। প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত কলেজে উপস্থিত হয়ে ভালোভাবে লেখাপড়া করে আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য জাফর আহমদ কন্ট্রাক্টর, নাজিম উদ্দিন মিয়াজী, সৈয়দ এনামুল হক, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ সেলিম উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাট্টলী সিটি কর্পো: বালিকা বিদ্যালয় ও কলেজে অভিভাবক সমাবেশ
পরবর্তী নিবন্ধপ্রত্যেকটি সড়ক দুর্ঘটনা একটি পরিবারকে অসহায় করে দেয়