অদিতি সঙ্গীত নিকেতনের রজত জয়ন্তী

২ দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

| শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

উত্তর কাট্টলীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন অদিতি সঙ্গীত নিকেতনের রজত জয়ন্তী (২৫ বছর) উপলক্ষে ২ দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু হয়েছে। গতকাল শুক্রবার কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন ওস্তাদ জহর মূখার্জী। সঙ্গীত অনুরাগী আলী আজম মঞ্চের প্রতিষ্ঠাতা টুনটু দাশ বিজয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ দোলন চক্রবর্তী, সহকারী পরিচালক অপর্ণা দত্ত, উৎপল দাশ মিঠু, সূচনা বনিক, আনিকা দাশ চৌধুরী, পঙ্কজ মল্লিক ইমু, জিয়াউর রহমানসহ প্রতিষ্ঠানের শিক্ষকশিক্ষিকাবৃন্দ। আজ সমাপনী দিনে লিংকন দাশ মঞ্চে গুণীজন সংবর্ধনা, সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। চিত্রাঙ্কন প্রদর্শনীর উদ্বোধন করবেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মনজুর আলম মঞ্জু। এছাড়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন টিভি ও বেতার শিল্পী আব্দুল মান্নান রানা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকবিতা ও গানে নীলকলম সাহিত্য চর্চা মঞ্চের বর্ষবরণ উৎসব
পরবর্তী নিবন্ধবৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের বৈশাখী উৎসব