জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে জরুরি দায়িত্বশীল বৈঠক গতকাল বুধবার নগর জামায়াতের কার্যালয় বিআইএ’র কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। বৈঠকে অতিবৃষ্টি, জলাবদ্ধতা, পাহাড় ও দেয়ালধসসহ চলমান দুর্যোগে উদ্ধার কার্যক্রম জোরদার এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আগামী ৯–১৫ জুলাইকে ‘দুর্যোগ ব্যবস্থাপনা সপ্তাহ’ হিসেবে ঘোষণা করা হয়।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, টানা ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। জলাবদ্ধতা, পাহাড় ও দেয়ালধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রহমান নগরে এক যুবকের মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় আগামী কয়েকদিনও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনের নামে চলমান প্রকল্পগুলো কার্যকর জবাবদিহিতার অভাবে একটি ‘নেভার এন্ডিং’ প্রকল্পে পরিণত হয়েছে। সিটি কর্পোরেশন ও ওয়ার্ডসমূহে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় বিপুল অর্থ ব্যয় হলেও নগরবাসী কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি জেলা প্রশাসনের প্রতি ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমের পরিধি এবং গতি আরও বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন স্টেকহোল্ডারের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে ‘দুর্যোগ ব্যবস্থাপনা সপ্তাহ’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১৯ সদস্যবিশিষ্ট দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। এতে চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনকে আহ্বায়ক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহকে যুগ্ম আহ্বায়ক এবং নগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে সদস্য সচিব করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন নগর সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক, সাবেক কাউন্সিলর শফিউল আলমসহ নগরীর ১৪টি সাংগঠনিক থানার সেক্রেটারিগণ।
বৈঠকে উপস্থিত ছিলেন নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. একেএম ফজলুল হক, ডা. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, সদস্য আবু হেনা মোস্তফা কামাল, ড. মাহবুবুর রহমান, আমির হোসাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, মাওলানা মমতাজুর রহমান, মাহমুদুল আলম, ফখরে জাহান সিরাজী সবুজ, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, ফারুকে আজম, অধ্যাপক মুহাম্মদ নুরুন্নবী, মুহাম্মদ ইসমাইল এবং ড. আ ম ম মাসরুর হোসাইন, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, বায়েজিদ থানা আমির অধ্যাপক জাকের হোসাইন, চকবাজার থানা আমির আহমেদ খালেদুল আনোয়ার, খুলশি থানা আমির আলমগীর ভুঁইয়া, সদরঘাট থানা আমির এম এ গফুর, পাহাড়তলী থানা আমির নুরুল আলম, আকবরশাহ থানা আমির আব্দুল হান্নান চৌধুরী, জামায়াত নেতা শাহজাহান মহিউদ্দিন, ইঞ্জিনিয়ার রুহুল আমীন, সেলিমুজ্জামান, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর সভাপতি মুমিনুল হকসহ মহানগরীর দায়িত্বশীল নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












