চিটাগাং ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশন আয়োজিত ৮ম সিসিএল জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপে ৩৬ টি খেলার নিষ্পত্তি হয়েছে। সর্বশেষ ১২টি খেলার একটিতে চিটাগাং ক্লাব ‘বি’ দলের ওয়াসেফ হোসেন খালেদ ও জোবাইদুল ইসলাম রবিন ৩–০ গেমে রাভেন বিলিয়ার্ডস এন্ড গেমিং দলকে হারান। বাকী ১১ টি খেলায় বিবিসি ৩–২ গেমে বেইজকে, কিউ বি ৩–২ গেমে আর এন্ড বি বিলিয়ার্ডস সেন্টা কে, নাস বিলিয়ার্ডস একাডেমি ৩–২ গেমে জিমিস বোওলিং এন্ড বিলিয়ার্ডকে, বাংলাদেশ ক্লাব লিঃ ৩–০ গেমে সিলনেট আইটি এন্ড বিলিয়ার্ড জোনকে, চিটাগাং বিলিয়ার্ডস জোন ৩—১ গেমে রয়েল স্পোর্টস লিঃ কে, কুমিল্লা ক্লাব ৩–০ গেমে দি ক্লাব হাউস চিটাগাংকে, ঢকা বোর্ড ক্লাব ৩–০ গেমে বনানী ক্লাবকে, আরেফিন্স এ্যারিনা ৩–০ গেমে বাংলাদেশ কিউ স্পোর্টস একাডেমিকে, ব্র্যাক এন্ড বল ৩–১ গেমে কিউ স্পোর্টস হাবকে, গুলশান ক্লাব ৩–০ গেমে চিটাগাং ক্লাব ‘এ’ কে এবং নারায়ণগঞ্জ ক্লাব লিঃ ৩–০ গেমে উত্তরা ক্লাবকে হারায়।










