৮ নভেম্বর শুরু হচ্ছে আইআইইউসি’র বিজ্ঞান-প্রকৌশল অনুষদের কনফারেন্স

৯৪ বিশ্ববিদ্যালয় ও ২০ দেশের গবেষকদের অংশগ্রহণ

| শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৬:০০ পূর্বাহ্ণ

২০টি দেশের ৯৪টি বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত, শিক্ষবিদ ও গবেষকদের নিয়ে আইআইইউসি’র বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ আইআইইউসি’র গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের সহযোগিতায় তিনদিন ব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স আয়োজনের বর্ণাঢ্য উদ্যোগ নিয়েছে। কনফারেন্সের ইন্টারন্যাশনাল পার্টনার হলো ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়া (ইউসিম) এবং টেশনিকাল স্পন্সর আই ট্রিপল ই বাংলাদেশ সেকশন। আগামী ৮ নভেম্বর কুমিরায় আইআইইউসি’র নিজস্ব ক্যাম্পাসে এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।

‘ইনোভেশন্স ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক তিনদিন ব্যাপী এই কনফারেন্স বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ৫ম এবং আইআইইউসি’র আয়োজনে ২০ তম ইন্টারন্যাশনাল কনফারেন্স। উল্লেখ্য, ৮ থেকে ১০ নভেম্বর অনুষ্ঠেয় এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে দেশের ২৫টি সরকারি, ৩৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ৩৫টি বিদেশি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ, পাকিস্তান, ভারত, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইংল্যান্ড, নরওয়ে, নেপাল, অস্ট্রিয়া নিউজিল্যান্ড, ডেনমার্ক প্রভৃতি দেশসহ ২০টি দেশের প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোর গবেষক–প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন পদার্থবিজ্ঞানী প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলাম, ড. বো লিউ, প্রফেসর ড. আজনি হাসলিজান বিনতি আব হালিম, প্রফেসর ড. সুদান ঝা, প্রফেসর ড. জিয়ানকিং ওয়াং, প্রফেসর ড. ফয়সাল হোসাইন, প্রফেসর টেক জিং লি, প্রফেসর মোহাম্মদ স্লিম আলোনি, প্রফেসর জ্লাটনোভা, প্রফেসর ড. ওয়াং শাওয়াই এবং প্রফেসর ড. জি–ঝাও।

আমন্ত্রিত বক্তা থাকবেন–ড. গোখান এর্ডমির, প্রফেসর ড. মাহফুজ–উল–হক, ড. ইউসলিনা জাকারিয়া, ড. রিফাত আরা শামস, ড. জিয়াউদ্দিন, ড. ফরিদা হাজওয়ানি মো. রিদজুয়ান, ড. ফয়সল তারিক, ড. খালেদা আলী, প্রফেসর ড. দুলাল হক এবং ড. ফয়েজ আহমেদ।

৮ নভেম্বর অনুষ্ঠেয় এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। সভাপতিত্ব করবেন আইআইইউসি’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। ১০ নভেম্বর অনুষ্ঠেয় এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান। বিশেষ অতিথি থাকবেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম। সভাপতিত্ব করবেন আইআইইউসি’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে
পরবর্তী নিবন্ধযেনতেন পাসের লক্ষ্য নিয়ে নয়, কলেজ শিক্ষার্থীদের থাকতে হবে ভিশন মিশন