২২ প্রতিষ্ঠানে ঘাসফুলের ৫ হাজার চারা বিতরণ

| বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

পরিবেশ সুরক্ষা, সবুজায়ন ও সামাজিক বনায়নের লক্ষ্যে চট্টগ্রাম জোনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুল। শুরুতে চট্টগ্রাম জোনের ২২টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ওষুধি গাছের ৫ হাজার চারা বিতরণ করা হয়েছে। আগামী এক সপ্তাহ এসব প্রতিষ্ঠানে চারা রোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যেও চারা বিতরণ করা হবে।

গত ১৬ আগস্ট চট্টগ্রাম জোনে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির আওতায় পতেঙ্গা, বন্দর, সিইপিজেড, হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, চান্দগাঁও, সীতাকুণ্ড ও হাটহাজারীর বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদ্রোহের কবি সুকান্ত ভট্টাচার্য : জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
পরবর্তী নিবন্ধচন্দ্রঘোনায় ১০১ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ২