হামের উপসর্গ নিয়ে আরো ৫৯ শিশু হাসপাতালে

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৮ আগস্ট, ২০২৬ at ৯:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল নতুন করে আরো ৫৯ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারিবেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৫৪ জন নগরীর এবং ৫ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৬ হাজার ২৭২ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৯৮১ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৯১ জন। এখন পর্যন্ত মোট হাম শনাক্ত হয়েছে ৭১৬ শিশুর। হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১২ জন এবং নিশ্চিত হামে মারা গেছে তিনজন।

অন্যদিকে, গতকাল ঢাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ৩৫ জনের। মোট নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ৯৫৭ জনের। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন উপজেলায় মৎস্য সপ্তাহ উদ্বোধন মৎস্যজীবীদের দেয়া হল নানা উপকরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ৩৩ জন ডেঙ্গু আক্রান্ত