হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু

| শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ at ৫:১৭ পূর্বাহ্ণ

দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

পাঁচজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের, একজন করে আছেন সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগের। সরকারের হিসাবে, সংক্রামক এ ব্যাধির লক্ষণ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে ৭৯১ জনের মৃত্যু হলো। এর বাইরে ৯৯ জনের মৃত্যু হয়েছে, যাদের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছিল। খবর বিডিনিউজের।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৪৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১২৮ জন। এছাড়া রাজশাহীতে ৯১, চট্টগ্রামে ৬২, বরিশালে ৪৭, ময়মনসিংহে ৭২, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯৫ জন।

পূর্ববর্তী নিবন্ধশাড়ি ‘কেলেঙ্কারি’: আত্মসমর্পণ করে তানজিন তিশার জামিন
পরবর্তী নিবন্ধসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বন্দরে সংকেত বহাল