হাটহাজারী সরকারি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর ড. আরিফের যোগদান

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৭ জুন, ২০২৬ at ৮:৪৬ পূর্বাহ্ণ

হাটহাজারী সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুর রহমান। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি অনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় তাকে কলেজ শিক্ষক পরিষদ, বিএনসিসি ক্যাডেট, রোভার স্কাউট সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এর আগে গত ১৮ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তাকে হাটহাজারী সরকারি কলেজের নতুন অধ্যক্ষ পদে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এর আগে তিনি চট্টগ্রাম কলেজের আরবী ও ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধক্বণন’র শুদ্ধ উচ্চারণ আবৃত্তি শিক্ষণ কর্মশালার ক্লাস শুরু ১৯ জুন
পরবর্তী নিবন্ধরামুতে গোয়ালঘরের ময়লায় মিলল একনলা বন্দুক, ধারালো দা