হাটহাজারী সরকারি কলেজে রোভার স্কাউটস গ্রুপের মূল্যায়ন সভা

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৩৬ পূর্বাহ্ণ

হাটহাজারী সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপের মূল্যায়ন সভা ও সনদ বিতরণ গতকাল বুধবার রোভার স্কাউটসের ডেনে অনুষ্ঠিত হয়। কলেজ রোভার স্কাউটস গ্রুপ সহ–সভাপতি উপাধ্যক্ষ গুল মোহাম্মদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ।

রোভার স্কাউটস গ্রুপের ক্রু–কাউন্সিলর সম্পাদক মাসুদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি গ্রুপ সম্পাদক আরএসএল সহকারী অধ্যাপক মো. সাইফুদ্দীন চৌধুরী, কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক প্রভাষক আবদুল্লাহ আল আহসান চৌধুরী, আরএসএল প্রভাষক রাশেদা আকতার, আরএসএল প্রভাষক সৈয়দা নারগিস সুলতানা, আরএসএল প্রভাষক মো. নিজাম উদ্দিন এবং কলেজ শিক্ষক পরিষদ সদস্য প্রভাষক মো. আবু তালেব। বক্তব্য রাখেন কলেজের রোভার গ্রুপের নবাগত রোভার সদস্য সুমা রানী দেবী।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন
পরবর্তী নিবন্ধচবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের নবীন বরণ ও বিদায়