হযরত মুহাম্মদ (দ.) : এক আদর্শের নাম

সাইফুদ্দিন সাকিব | বুধবার , ২৬ আগস্ট, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

প্রিয় নবী (.) ছিলেন উত্তম আদর্শের অধিকারী। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল (.) এর কাছে রয়েছে উত্তম আদর্শ”। প্রিয় নবী ছিলেন সত্যবাদী ও বিশ্বস্ত। আরবের মানুষ হযরত মুহাম্মদ (.) কে আল আমীন (বিশ্বাসী ) বলে সম্বোধন করতেন। তাঁর কাছে মূল্যবান জিনিসপত্র গচ্ছিত রাখতেন। কিশোরবেলা থেকেই প্রিয় নবী (.) এর আচার ব্যবহার ছিল প্রশংসনীয়। নবী (.) সৃষ্টি জগৎ নিয়ে ভাবতেন। মহান আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। শৈশবে মারামারি হানাহানিতে তিনি ছিলেন না। আমাদের প্রিয় নবীর জন্মের সময়ও আরবের সমাজ ব্যবস্থা নাজুক ছিল। প্রিয় নবী (.) যে পন্থায় মানুষকে সত্যের শিক্ষা দিয়েছিলেন তন্মধ্যে একটি হলো মানুষের প্রতি দয়া, ভালোবাসা। মানুষের কল্যাণ কামনা এবং বিনম্র স্বভাব। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে রাসূল (.)এর বৈশিষ্টের উল্লেখ করেছেন এভাবে, “আল্লাহ পাকের অনুগ্রহে (হে রাসূল) আপনি তাদের জন্য কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। আর যদি আপনি রূঢ় মেজাজ ও কঠিন হৃদয় বিশিষ্ট হতেন তাহলে এসব লোক আপনার চারপাশ থেকে দূরে সরে যেতো”। এ কারণে অন্যায়কারীকে দেখে নবী (.) তার প্রতি রাগান্বিত হতেন না। তিনি সবসময় ভাবতেন কীভাবে পথভ্রষ্ট মানুষকে পথ দেখানো যায়।

পূর্ববর্তী নিবন্ধআশেকে রাসূলের অন্তরে আনন্দের ঢেউ
পরবর্তী নিবন্ধমহানবী (দ.) এর আদর্শ অনুসরণেই মানবজাতির মুক্তি