আশেকে রাসূলের অন্তরে আনন্দের ঢেউ

এস.এম. মাঈন উদ্দীন রুবেল | বুধবার , ২৬ আগস্ট, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

আল্লাহ তাআলার প্রিয় হাবীব ও মানব জাতির কল্যাণকামী, আখেরী নবী হযরত আহমদে মোজতবা মুহাম্মদ মোস্তফা (.) ৫৭০ খ্রিস্টাব্দে ১২ই রবিউল আউয়াল সোমবার ছোবহে ছাদেকের সময় পবিত্র মক্কা মোয়াজ্জামায় কুরাইশ বংশে হযরত মা আমেনা (রাঃ) এর পবিত্র শেকমে পাক থেকে ধরাধামে তশরীফ আনলেন। যাকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলামীন আঠারো হাজার মখলুকাত আসমান, জমিন, লৌহ, কলম, জ্বিনইনসান কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, “ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতুল্লিল আলামীন”, অর্থাৎ হে রসূল (.) সমগ্র জগৎবাসীর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। যাকে আল্লাহ পাক নূররূপে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ এরশাদ করেছেন “ক্বদ যা আকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন”। তাই এমন পেয়ারা নবীর শুভাগনের দিনকে বলা হয়, সকল ঈদের সেরা ঈদঈদে মিলাদুন্নবী (.)

পূর্ববর্তী নিবন্ধআদর্শ ও কল্যাণের পরশ পাথর রহমাতুল্লিল আলামীন
পরবর্তী নিবন্ধহযরত মুহাম্মদ (দ.) : এক আদর্শের নাম