এশিয়ান গেমস হকিতে ভারতের গোলবন্যায় ১০–০ ব্যবধানে হারে বাংলাদেশ। বিশ্ব র্যাংকিংয়ে ভারত সপ্তম স্থানে, বাংলাদেশ অবস্থান করছে ২৭ নম্বরে। অবস্থানগত এই তারতম্যই পরিষ্কার ফুটে উঠল এশিয়ান গেমসে। সামপ্রতিক সময়ে বাংলাদেশ এত বড় ব্যবধানে ভারত কিংবা কোনো দলের বিপক্ষে হারেনি।












