আসন্ন ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার মনোনীত হয়েছেন আকতার হোসেন বাবলু। আগামী ৮ হতে ১২ অক্টোবর ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ–২০২৬ এর অঞ্চল–২ এ চট্টগ্রাম জেলা অংশগ্রহণ করবে। চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশিপ (বাছাই টুর্নামেন্ট) এর শীর্ষ ৬জন খেলোয়াড় আসন্ন ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম জেলা দলের পক্ষে অংশগ্রহণ করবেন। প্রেস বিজ্ঞপ্তি।












