বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাতে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন জুবাইদা রহমান। টোকিওতে গতকাল মঙ্গলবার সাসাকাওয়া পিস ফাউন্ডেশন আয়োজিত স্বাস্থ্য বিষয়ক এক সেমিনারে তিনি এ আহ্বান জানান। খবর বিডিনিউজের।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বলেন, আজকে একটি স্বাস্থ্য বিষয়ক সেমিনারে প্রধানমন্ত্রীর সহধর্মিণী অংশ নিয়েছেন। বাংলাদেশের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন জুবাইদা রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের বর্তমান সরকার স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সুরক্ষাকে প্রধান নীতিগত অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে।











