স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সকল প্রয়োজনীয়তা পূরণের আশ্বাস

বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে শামীম আরা স্বপ্না এমপি

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:২৭ পূর্বাহ্ণ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাঁশখালীর দায়িত্বপ্রাপ্ত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না গতকাল শনিবার বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত টিএইচও ডা.মুমিনুল হক হাসপাতালের বিভিন্ন সমস্যা এবং চিকিৎসা সেবা প্রদানে প্রয়োজনীয় চাহিদা সমুহ তুলে

ধরেন। তারই প্রেক্ষিতে অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি বলেন, হাসপাতালের ১০০ শয্যার কার্যক্রম বাস্তবায়নে ভবনসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদানে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা,

উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হকসহ হাসপাতালে কর্মরত চিকিৎসক, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবৃদ্ধাশ্রমে লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটনের খাদ্যসামগ্রী বিতরণ