স্বপন শীল

| রবিবার , ৭ জুন, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

হাটহাজারীস্থ ৪নং মির্জাপুর ওয়ার্ড নিবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং দৈনিক আজাদীর হিসাব বিভাগের কর্মকর্তা পরেশ চন্দ্র শীলের শ্বশুর স্বপন শীল (৬৫) গতকাল দুপুর ২টার সময় চট্টগ্রামস্থ আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ইহলোক ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, মেয়ের জামাতা, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ঐ দিন তার নিজ পারিবারিক শ্মশানে দাহ কার্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে মহাযোগী বাউল বৃন্দাবন সাধু বাবার মন্দির পরিচালনা পর্ষদ শোক প্রকাশ করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুব্রত সেন টিংকু
পরবর্তী নিবন্ধপ্রফেসর মোহাম্মদ ইসহাক উদ্দীন চৌধুরী