বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি–বাকশিস চট্টগ্রাম জেলা কমিটির সাবেক সদস্য ও সাতবাড়িয়া অলি আহমদ বীর বিক্রম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক চন্দনাইশ পৌরসভার চৌধুরী পাড়া নিবাসী আলহাজ মোহাম্মদ ইসহাক উদ্দিন চৌধুরী (৭১) গতকাল শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নাল্লিাহে…রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে নাতি–নাতনিসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুনগ্রাহী রেখে যান। গতকাল শনিবার বাদ জোহর চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মাঠে প্রথম জানাজা ও বাদে মাগরিব নিজ গ্রাম পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়া পশ্চিম জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ইসহাক উদ্দিন চৌধুরীর মৃত্যুতে প্রাক্তন জাসদ ফোরামের পক্ষ থেকে ডা.মাহফুজুর রহমান,সোলায়মান খান, শ ম নজরুল ইসলাম, নুরুল আরশাদ চৌধুরী, মশিউর রহমান খান, এম কাইছার উদ্দীন প্রমুখ শোক প্রকাশ করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।












