সেমিফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও কদম মোবারক

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবল

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:১৪ পূর্বাহ্ণ

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টে শেষ দুই দল হিসেবে সেমিফাইনালে উঠেছে মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়। সোমবার উভয় দল নিজ নিজ খেলায় জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করে। এদিন দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় ১০ গোলে পাঠানটুলী সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনালে উঠে। বিজয়ী দলের পক্ষে পেনাল্টিতে একমাত্র গোলটি করে মো. সাকিব। খেলার ম্যান অব দ্যা ম্যাচ মাইজপাড়া মাহমুদুন্নবী স্কুলের মো. সাকিবের হাতে পুরস্কার তুলে দেন বিসিবি পরিচালক ও ফাইনান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। বিকালে অনুষ্ঠিত চতুর্থ কোয়ার্টার ফাইনালে কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে ৩১ গোলে কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। খেলার নির্ধারিত সময় ০০ গোলে ড্র থাকে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ ওমর খলিলের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া সাংবাদিক এ জেড এম হায়দার ও সুলতান মাহমুদ সেলিম। আগামীকাল ১৬ সেপ্টেম্বর বুধবার টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচের সময়সূচি : দুপুর ২.১৫ টায় প্রথম সেমিফাইনাল : বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় বনাম বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ। বিকাল ৪.১৫ টায় দ্বিতীয় সেমিফাইনাল : মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় বনাম কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধউত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত মেয়েরা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের ক্রিকেটকে জাগিয়ে তুলতে সম্মিলিতভাবে চেষ্টা করা হবে : নান্নু