সৃষ্টি কালচারাল ইনস্টিটিউটের ‘শারদাঞ্জলি’

| বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২৬ at ৯:৫৩ পূর্বাহ্ণ

সৃষ্টি কালচারাল ইনস্টিটিউটের শারদ নৃত্যোৎসব ‘শারদাঞ্জলি’ গত ১১ অক্টোবর টিআইসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন ও সেবাশ্রমের অধ্যক্ষ ও সম্পাদক শক্তিনাথানন্দ মহারাজ। প্রতিষ্ঠানের পরিচালক ও প্রতিষ্ঠাতা রাজেশ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক রাজশ্রী কানুনগো।

আবৃত্তিশিল্পী তনুশ্রী চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব ফোরকান রাসেল ও সৃষ্টির সাংগঠনিক সম্পাদক প্রিয়া চক্রবর্তী। ‘বাজলো তোমার আলোর বেণু’ শীর্ষক সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন আনন্দ দল, পূর্ণতা দল, কথাকলি দল, দুরন্ত দল, প্রারম্ভ দল, সূচনা দল, নতুন কুঁড়ি দল, মোহরা শাখা ও জয়া আচার্য পরিচালিত গীতাঞ্জলি নৃত্যকলা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ মালয়েশিয়ার জনপ্রিয় লাইফস্টাইল ও হালাল টি ব্র্যান্ড টিলাইভ-এর উদ্বোধন
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বনভূমি দখলমুক্ত করতে অভিযান, টিনশেড ঘর উচ্ছেদ