বাঁশখালীতে বনভূমি দখলমুক্ত করতে অভিযান, টিনশেড ঘর উচ্ছেদ

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২৬ at ৯:৫৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর পুঁইছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে বনভূমি দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে বন বিভাগ। গত মঙ্গলবার এ অভিযানে অভয়ারণ্যের বান্দরমারা এলাকায় প্রায় ১৫ বছর আগে অবৈধভাবে নির্মিত একটি টিনশেড ঘর উচ্ছেদ করা হয়।

জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাঈল হকের নির্দেশনায় বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস ও বিটের ফরেস্ট গার্ড মো. জুয়েলুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও অংশ নেন বিটের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট সুভাষ চন্দ্র লস্কর, ড্রেসার মো. দিদারুল আলম এবং স্থানীয় ভিসিএফের সদস্যরা।

অভিযানের বিষয়ে জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাঈল হক বলেন, বনভূমি রক্ষা, অবৈধ দখলদারত্ব প্রতিরোধ এবং বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে বন বিভাগের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসৃষ্টি কালচারাল ইনস্টিটিউটের ‘শারদাঞ্জলি’
পরবর্তী নিবন্ধসদরঘাটে পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে জামায়াতের মতবিনিময়