সূফীবাদি সুন্নী সমাবেশের মতবিনিময় সভা

| শনিবার , ১৮ জুলাই, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

আগামী ২৫ শে জুলাই অনুষ্ঠিতব্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদামতাদর্শে বিশ্বাসী সম্মিলিত সুন্নী পীরমাশায়েখ ফোরামের আয়োজনে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে “সূফীবাদি সুন্নী মহাসমাবেশ” সফল করার লক্ষ্যে সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় চট্টগ্রাম ছিপাতলী দরবারে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া শরীফের সাজ্জাদানশীন অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ্‌ মুহাম্মদ ফরিদ উদ্দিন (মা.জি..) সকলকে উপস্থিত থাকার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম.এ মতিন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী, আল্লামা ড. কফিল উদ্দিন সালেহী, . সৈয়দ ইমাদ উদ্দিন নিজামপুরী, এডভোকেট এমদাদুল ইসলাম, মাওলানা আবদুল হাকিমসহ অসংখ্য পীর মাশায়েখ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৫ জুলাইয়ের মহাসমাবেশ সফল করার লক্ষে মহাসমাবেশের মহাসচিব আল্লামা অধ্যক্ষ আবুল ফরাহ্‌ মুহাম্মদ ফরিদ উদ্দিন (মা.জি..) সকল আপ্রাণ সুন্নি মুসলমানদের উপস্থিত থাকার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপণ্ডিত বংকিম আচার্য্যের স্মরণসভা
পরবর্তী নিবন্ধবয়োজ্যেষ্ঠ নাগরিক সংঘের অভিষেক