নানুপুরে শাহ এমদাদীয়ার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

| শনিবার , ১৮ জুলাই, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

সুস্থ জীবন, সমৃদ্ধ দেশ, ঔষধি গাছেই বাংলাদেশ’ এই ুস্লোগানকে ধারণ করে ফটিকছড়িতে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ ও সংরক্ষণ কর্মসূচি।

গতকাল শুক্রবার ফটিকছড়ির নানুপুরস্থ গামরীতলায় অবস্থিত মাইজভাণ্ডার আহমদিয়া এমদাদীয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণের পাশাপাশি এদিন এলাকার ৩০০ জন শিক্ষার্থীর মাঝে নিম, তুলসী, বাসক, অর্জুন, হরিতকী, আমলকী ও অ্যালোভেরা মতো বিভিন্ন উপকারী ওষুধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্‌ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের বাস্তবায়নে গত তিন বছর ধরে এই এলাকায় ঔষধি গাছের চারা রোপণের এই মহতী চলমান রয়েছে। মূলত সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (.)-এর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা ও উৎসাহে বাস্তবায়িত হচ্ছে। তিনি অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির আসন গ্রহণ করেন।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সহসভাপতি ও নায়েব সাজ্জাদানশীন এবং মোন্তাজেমে দরবার শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। তিনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্‌ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সহসভাপতি মওলানা মুহাম্মদ আবুল মনসুর, সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, কোষাধ্যক্ষ এ এম কামাল উদ্দীন, দারুততায়ালীম সম্পাদক মওলানা মুহাম্মদ আবুল মনছুর, জনসংযোগ ও প্রচার সম্পাদক মুহাম্মদ নুরুল কবির, দপ্তর ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ আবদুল করিম, সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ আবুল কাশেম এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খায়রুল ইসলাম সুজন। এছাড়াও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্‌ এমদাদীয়া) কঙবাজার জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক হাফেজ মওলানা আবু মুসা, মাইজভাণ্ডার আহমদিয়া এমদাদীয়া মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ এস এম জামাল উদ্দিনের ১৭তম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এফডিইবির ঢেউটিন বিতরণ