পাঁচলাইশ এলাকায় মাদক জুয়া বন্ধ করার আহ্বান

হালকা মোটরযান চালক-শ্রমিকদের সমাবেশ-র‌্যালি

| শনিবার , ১৮ জুলাই, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের পাচলাইশ থানা কমিটির উদ্যোগে সম্প্রতি পাচঁলাইশকাতালগঞ্জ এলাকাবাসীর সহযোগিতায় কাতালগঞ্জ বড় মসজিদের সামনে মাদকজুয়া বন্ধের দাবিতে সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, মাদক জুয়ায় শ্রমিকসহ প্রতিনিয়ত আসক্ত হচ্ছে নানা শ্রেণীর পেশার মানুষ। ক্ষতিগ্রস্ত হচ্ছে মূল্যবান শ্রমঘণ্টা ও দেশের অর্থনীতি, সংঘটিত হচ্ছে নানান অপরাধ। বক্তারা পাঁচলাইশ এলাকার মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও জুয়াড়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে কাতালগঞ্জ বড় মসজিদের সামনে থেকে জনসচেতনতামূলক একটি র‌্যালি মির্জাপুল ও কাতালগঞ্জ মোড় প্রদক্ষিণ করে পাঁচলাইশ থানার সামনে শেষ হয়।

মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও মো. গোলাম মোস্তাফার পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, মো. আবু ফয়েজ, আমির হোসেন, মো. শাহ আলম ফিরোজী, মো. আনোয়ার হোসেন ইয়াছিন সিরাজী, আরজু, শচী নন্দন গোস্বামী ও পাঁচলাইশ থানা কমিটির চালক ও শ্রমিক নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশীয় সাংস্কৃতিক সংসদের জুলাই বিপ্লবের বর্ষপূর্তি
পরবর্তী নিবন্ধআজ এস এম জামাল উদ্দিনের ১৭তম মৃত্যুবার্ষিকী