দেশীয় সাংস্কৃতিক সংসদের জুলাই বিপ্লবের বর্ষপূর্তি

| শনিবার , ১৮ জুলাই, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরের আয়োজনে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের ফল বিতরণ অনুষ্ঠিত হয়। দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

গতকাল শুক্রবার নগরের ইপিজেড থানা লেভার কলোনির এলাকায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংগঠনের অফিস সম্পাদক মুহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সংস্কৃতি মানে শুধু নাচগান নয় মহান আল্লাহর ইবাদতও সংস্কৃতির অংশ। তাই সকলকে বড় হওয়ার সাথে সাথে নামাজ পড়তে হবে। কোরআন হাদীস ইসলামী সহিত অধ্যয়ন করা এবং হামদ, নাত পরিবেশনও সংস্কৃতির পরিপূরক। ২৪ এর জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও ফারুক হোসেনও স্বৈরাচারীর বিরুদ্ধে এবং অপসংস্কৃতি থেকে মুক্ত হয়ে শুদ্ধ সংস্কৃতি প্রতিষ্ঠার আন্দোলনে গিয়ে শহীদ হয়েছিলেন। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিশুর মাঝে মৌসুমি ফল বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোবারক হোসেন, শিল্পী আব্দুশ শাকুর, সমাজসেবক আব্দুর রহিম, ডা. কামাল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় পল্লী চিকিৎসক নিখোঁজ, গভীর রাতে ‘বাঁচান’ লিখে ফেসবুকে পোস্ট
পরবর্তী নিবন্ধপাঁচলাইশ এলাকায় মাদক জুয়া বন্ধ করার আহ্বান