জেমিসন মাতৃসদন হাসপাতাল পরিদর্শনে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান

| শনিবার , ১৮ জুলাই, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম গত বৃহস্পিতবার আন্দরকিল্লাস্থ জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি, চিকিৎসক, কর্মকর্তাকর্মচারী, নার্স ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

চেয়ারম্যানের সফরসঙ্গী প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. রফিকুল কবির, বোর্ড সদস্য অধ্যাপক ডা. মো. শহিদুর রহমান, মো. ফারুক উদ্দীন ভূঁইয়া, অ্যাডভোকেট রফিক সিকদার, . জামিল আহমেদ, কাজী মাহবুবুর রহমান এবং চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব (পিএস) আসিফ আলমাস আলমামুন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান মো. মোতাহার হোসেন, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারপার্সন মোহাম্মদ আছিফ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাবেক সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডা. তাসলিম চৌধুরী, রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর, হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা (সিএমও) ডা. নাজ সোহানী সুলতানা, ইউনিট লেভেল অফিসার মো. জিয়াউল হক, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, রক্ত কেন্দ্রের প্রধান ডা. মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম জেলা ইউনিট চেয়ারম্যানের পিএস মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী, নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মর্জিনা আক্তার, যুব প্রধান সিরাজুল করিম হিরো, উপযুব প্রধান আব্দুর রহমান অপি ও অভিষেক চৌধুরীসহ চিকিৎসক, কর্মকর্তাকর্মচারী, নার্স ও স্বেচ্ছাসেবকবৃন্দ তাঁকে স্বাগত জানান।

জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারপার্সন মোহাম্মদ আছিফ চৌধুরীর সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাবেক সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেন, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালকে একটি আধুনিক, মানবিক ও জনবান্ধব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এফডিইবির ঢেউটিন বিতরণ
পরবর্তী নিবন্ধপ্রত্যাশীর ৪৩তম বার্ষিক সাধারণ সভা