বয়োজ্যেষ্ঠ নাগরিক সংঘের নব নির্বাচিত কমিটির (২০২৬–২৭ এবং ২০২৭–২৮) অভিষেক অনুষ্ঠান সম্প্রতি আগ্রাবাদ হাউজিংয়ে সংঘের কার্যালয় সখিনা মহলে অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার সর্দার রফিকুল ইসলাম। উল্লেখ্য, অনুষ্ঠানে ১১ সদস্যের নির্বাচিত সদস্য ছাড়া মনোনীত পাঁচজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্য রাখেন সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংঘের সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আহমেদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুল মান্নান চৌধুরী ও শাহাবুদ্দিন আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।












