চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির (সিবিইউএফটি) একাডেমিক কাউন্সিলের ৬ষ্ট সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রফেসর ড.ওবায়দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী ও ট্রেজারার অধ্যাপক প্রদীপ চক্রবর্তী। সভায় বিভিন্ন অনুষদের সামার সেমিস্টার ২০২৫’র ফলাফল অনুমোদন ও সামার সেমিস্টার ২০২৬’র ক্লাস চালুর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এছাড়া ফ্যাশন ডিজাইনিংসহ ইন্ডাস্ট্রিভিত্তিক বিভিন্ন বিষয়ে ৩ (তিন) মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স চালুর অনুমতি প্রদান করা হয়। এতে একাডেমিক উৎকর্ষতা, ট্রেনিং সেমিনার ইত্যাদি আয়োজনের ওপর জোর দেওয়া হয়। নতুন অনুমোদিত বিবিএ ক্লাস শুরু কার্যক্রমসহ অন্যান্য একাডেমিক বিষয়ের পাশাপাশি গবেষণা কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করা হয়।
সভায় একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের প্রফেসর ড. এ. কে.এম মইনুল হক মিয়াজী ও মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাবেদ হোসাইন, ডিনবৃন্দ, এমবিএ কোর্সের পরিচালক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












