সিডিএর নতুন সচিবের সাথে সিবিএর মতবিনিময়

| বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সদ্য যোগদানকৃত সচিব মিজ্‌ নূরজান্নাত রুমির সাথে মতবিনিময় করেছে সিডিএ জাতীয়তাবাদী দলসিবিএ। গতকাল মঙ্গলবার বিকেলে চউক সচিব দপ্তরে সিবিএর নেতৃবৃন্দ নবনিযুক্ত সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিডিএ সিবিএর সভাপতি ফয়েজ আহাম্মদ বাবুল, সহসভাপতি নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী রাসেল, সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেমায়েত ইসলাম সবুজ, অর্থ সম্পাদক মো. শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক আবু জাফর ইকবাল, কার্যকরী সদস্য মো. জাকির হোসেন, মো. আব্দুল মান্নান, সৈয়দ মো. জামাল উদ্দিন, মো. আবুল বশর চৌধুরী, সুজন চক্রবর্তী, নুর মোহাম্মদ বাদশা, আবু জাহেদ, মো. আতিকুর রহমান চৌধুরী, মো. সরওয়ার হোসাইন, কানু প্রসাদ দাশ, উৎপল চক্রবর্তী, মো. বাহার উদ্দিন ও মো. রাকিবুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখন্দকিয়া চিকনদন্ডী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিআরটিএর সচেতনতামূলক কর্মশালা
পরবর্তী নিবন্ধজুলাই শহীদদের স্বপ্ন পদদলিত করে স্বৈরাচারের পথেই হাঁটছে সরকার