শহীদ আবু সাঈদের সাথী শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ফয়সাল আহমদ শান্ত, শহীদ ফারুক হোসেনসহ দু’হাজার শহীদ এবং আহত, পঙ্গু, অন্ধ ও অসংখ্য নির্যাতিত জুলাই যোদ্ধাদের আত্মদান ও ত্যাগের ফলে দেশে ১২ ফেব্রুয়ারিতে একটি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত ছিল সরকারের। জুলাই সনদ মেনে নিয়ে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের পরিবর্তে জুলাই শহীদদের স্বপ্ন পদদলিত করে স্বৈরাচারের পথেই হাঁটছে সরকার।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেওয়ানবাজারস্থ নগর জামায়াত কার্যালয়ের বিআইএ মিলনায়তনে জামায়াতে ইসলামী মহানগরীর দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, ৭০ শতাংশ জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে সরকার। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সঠিক পথে ফিরে আসতে হবে। সমাবেশে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ ও ফয়সল মুহাম্মদ ইউনুস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, কোতোয়ালী থানা আমির আমির হোসাইন, হালিশহর থানা আমির ফখরে জাহান সিরাজী সবুজ, বন্দর থানা আমির মাহমুদুল আলম, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, চান্দগাঁও থানা আমির মুহাম্মদ ইসমাইল, ড. আ ম ম মসরুর হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













