সিটির মতো বড় ক্লাবে খেলার স্বপ্ন দেখতেন ফের্নান্দেস

| শুক্রবার , ৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৪২ পূর্বাহ্ণ

এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না’, ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে এভাবে উচ্ছ্বাস প্রকাশ করা এন্সো ফের্নান্দেস এবার বললেন, তার দীর্ঘদিনের স্বপ্নপূরণ হওয়ার কথা। এমন একটি বড় ক্লাবের জার্সিতে যে অনেকদিন ধরেই খেলার অপেক্ষায় ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার। গত মঙ্গলবার দলবদলের উইন্ডো বন্ধ হওয়ার আধা ঘণ্টা পর চেলসি থেকে ফের্নান্দেসকে দলে নেওয়ার ঘোষণা দেয় সিটি।

২৫ বছর বয়সী তারকার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করে তারা। চুক্তির আর্থিক বিষয় প্রকাশ না করা হলেও বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, সাড়ে ১২ কোটি পাউন্ডে হয়েছে এই দলবদল। ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড স্পর্শ হয়েছে এতে। স্ট্যামফোর্ড ব্রিজের দলটির হয়ে ক্লাব বিশ্বকাপ ও উয়েফা কনফারেন্স লিগ জিতেছেন ফের্নান্দেস। তবে সিটিতে যোগ দিয়ে আরও বড় সাফল্য অর্জন করতে চান তিনি। খবর বিডিনিউজের।

নতুন ক্লাবের ওয়েবসাইটে কথা বলার সময় ফের্নান্দেস বলেন, এমন একটি সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ তিনি। এখানে এসে আমি সত্যিই অনেক খুশি। সিটির মতো বড় একটি ক্লাবে খেলা আমার সব সময়ের স্বপ্ন ছিল। এই সুযোগের জন্য আমি কৃতজ্ঞ। আমার ও আমার পরিবারের জন্য এটা খুব আবেগের মুহূর্ত। ২৫ বছর বয়সে ফুটবল ক্যারিয়ারে এমন একটি পদক্ষেপ নেওয়াযেটার স্বপ্ন আমি সব সময় দেখেছি। আমি এখানে এসে খুব খুশি এবং ক্লাবে প্রথম কয়েকটা ঘণ্টা বেশ উপভোগ করছি। ইতোমধ্যেই বুঝতে পারছি এটা কত বড় একটি ক্লাব। আমরা একসঙ্গে সময়টা উপভোগ করব এবং অনেক ট্রফি জিতব।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম শিক্ষা বোর্ডের ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি উদ্বোধন
পরবর্তী নিবন্ধহ্যাটট্রিকসহ ৫ রানে৭ উইকেট, তবু বিশ্বরেকর্ড নয়