চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ৯.৮২ কোটি টাকা। ২,৯৭২ টি লেনদেনের মাধ্যমে মোট ৪০.৬২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৩.৭৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৭৯৪.১২ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.২০ পয়েন্ট কমেছে, যা হলো ১,১২৮.৬১ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.০৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৮২.৭৫ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত আছে, যা হলো ২,৬৫৬.৪৬ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৬৪,৯১৬.৮৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৯৮,৯২৬.৪৪ কোটি টাকা। সিএসইতে ৬১৭টি স্ক্রিপ্ট–এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ১২৭ টির, দাম কমেছে ৬৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪ টির।







